ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অসুস্থ দাদাকে দেখে ফেরার পথে প্রাণ গেল নাতির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ২৪ বার পঠিত

ভোলার কর্তারহাট এলাকায় অসুস্থ দাদাকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাতি মেহেদী হাছান (৫) নিহত হয়েছে। ওই সময় আহত হয়েছেন নিহত মেহেদী হাছানের বাবা আইয়ুব আলী, মা রঞ্জনা, দাদি নাহার ও রিজিয়া। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কাইমুদ্দীন মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী চরফ্যাশন উপজেলার পৌরসভা ৮নং ওয়ার্ডের আইয়ুব আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা-চরফ্যাশন সড়কে অটো বোরাক গাড়িতে করে আইয়ুব আলী তার অসুস্থ বাবা রবিউল হক দেখে নিজবাড়ি চরফ্যাশনের উদ্দেশে রওনা হয়ে ফেরার পথে কাইমুদ্দীন মোড় নামক স্থানে পৌঁছলে সড়কের পশ্চিম পাশের শাখা সড়ক থেকে দ্রুতগতির ব্যাটারিচালিত একটি অটোরিকশা বোরাককে ধাক্কা দেয়।

এতে মেহেদী হাছান বোরাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহত হন তার মা, বাবা, দাদিসহ ৪ জন। এদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু মেহেদী হাছানকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102