ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে ফেরা হল না ঘরে ইউক্রেনীয় তরুণী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩৪ বার পঠিত

অসুস্থ মায়ের জন্য ওষুধ নিয়ে ফিরছিলেন ইউক্রেনীয় তরুণী ভ্যালেরিয়া মাকসেটস্কা। কিয়েভের কাছে একটি শহরে রুশ বাহিনীর ট্যাংক হানায় তার মৃত্যু হয়। এ সময় তার মা ও চালকেরও মৃত্যু হয়।

ভ্যালেরিয়া মাকসেটস্কা যুক্তরাষ্ট্রের সাহায্যকারী সংস্থার (ইউএসএআইডি) হয়ে কাজ করতেন।

বৃহস্পতিবার ইউএসএআইডির অ্যাডমিনিস্ট্রেটর সামান্থা পাওয়ারের বরাত দিয়ে খবর নিউ ইয়র্ক পোস্টে ও এনডিটিভি।

সামান্থা পাওয়ারের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানায়, অন্যদের সাহায্য করতে কিয়েভেই থেকে যেতে চেয়েছিলেন ভ্যালেরিয়া। কিন্তু তার মা ইরিনার ওষুধ শেষ হয়ে যাওয়ায় বেরোতে বাধ্য হন।

পাওয়ার এও জানান, ভ্যালেরিয়ার ৩২তম জন্মদিন ছিল সামনেই। বিবৃতিতে কর্মকর্তা বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে ভ্যালেরিয়া ‘লেরা’ মাকসেটস্কার মৃত্যু সংবাদ জানাচ্ছি। একজন গর্বিত ইউক্রেনিয়ান, ইউএসএআইডির প্রিয় কার্যকারী সহযোগী এবং অসাধারণ ও সহানুভূতিশীল নেত্রী। ভ্যালেরিয়া বন্ধুমহলও তাকে সাহসী বলে জানে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102