ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অস্কারে বিদ্যা বালান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

একাডেমি পুরস্কার বা অস্কারের নতুন কমিটি সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তার সঙ্গে আর ৩৯৪ জনকে আমন্ত্রণ জাননো হয়েছে।
অস্কারের আয়োজক একাডেমি অব মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সেসের পেজে নতুন আমন্ত্রিতদের নাম ঘোষণা করা হয়েছে।

বিদ্যা বালান ছাড়াও এ তালিকায় আছেন জ্যানেট জ্যাকসন, রবার্ট প্যাটিনসন, আন্ড্রা ডে, মারিয়া বাকালোভা, ভ্যানেসা কার্বসহ হলিউডের নামকরা তারকারা। তারকাদের পাশাপাশি ডিজনি হটস্টার, অ্যাপল টিভির মতো কয়েকটি বড় প্রতিষ্ঠানের প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বলিউড থেকে ডাক পেয়েছেন বিদ্যা বালান, প্রযোজক শোভ কাপুর, তার মেয়ে একতা কাপুর। নতুন সদস্যরা ভোটের মাধ্যমে তাদের রায় জানাবেন। তাদের রায়ে জয়ীরাই পাবেন অস্কার পুরস্কার। পাশাপাশি তারা ৯৪তম অস্কার আয়োজনের বিভিন্ন বিষয়ে নিজেদের মতামতও দেবেন।

এর আগে বলিউড থেকে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অনিল কাপুর, আমির খান, সালমান খান, ইরফান খান, হৃতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটসহ অনেকে আমন্ত্রণ পেয়েছিলেন।

জানা গেছে, অস্কারের ২০২২ আসর বসবে ২৭ ফেব্রুয়ারি। সবকিছু ঠিকঠাক থাকলে এটি হবে অস্কারের ৯৪তম আসর। চলতি বছর এপ্রিলে অনুষ্ঠিত হয়েছিল অস্কারের ৯৩তম আসর। এ আসরে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছিল ‘নো ম্যাড ল্যান্ড’।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102