ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অস্ট্রিয়ার ভিয়েনায় লকডাউন-বিরোধী বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৪৬ বার পঠিত

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় লকডাউনের বিরুদ্ধে শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। লকডাউনের বিরুদ্ধে এটিই দেশটিতে সর্বশেষ বিক্ষোভ।

আইনশৃঙ্খলা ও কোভিড-১৯ নীতি ভাঙার অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিক্ষোভকারীদের অধিকাংশেরই মুখে মাস্ক ছিল না। সামাজিক দূরত্বও তারা মানছিল না। ডানপন্থী ফ্রিডম পার্টি আয়োজিত সমাবেশে যোগ দিতে তারা রাজধানীর কেন্দ্রস্থল হয়ে পার্কের দিকে চলে যায়।

দেশটি গত মাসে লকডাউন শিথিল করে এবং স্কুল, দোকানপাট ও জাদুঘর খুলে দেয়। কিন্তু বিক্ষোভকারীরা এখনও যে লকডাউন জারি রয়েছে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তারা হোটেল-রেস্তোরাঁ খোলার দাবি জানায়। এ ছাড়া তারা মধ্য ডানপন্থী চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের পদত্যাগও দাবি করে।

পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে। কিন্তু যারা চলে যেতে অস্বীকৃতি জানিয়েছে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে কর্তৃপক্ষ বলছে, সংক্রমণ কমলে আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞা আরও শিথিল করা হবে।

মার্চ মাসের শেষের দিকে ক্যাফে, রেস্তোরাঁ খুলে দিতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটিতে প্রতিদিনের সংক্রমণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে। শনিবার নতুন করে আড়াই হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102