ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অস্ট্রেলিয়াকে ৪ রানে হারাল নিউজিল্যান্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭ বার পঠিত

ডানেডিনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ৭ উইকেটে ২১৯ রানের পাহাড়সম স্কোর তোলেন কিউইরা। জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২১৫ রান করতে সক্ষম হয় অজিরা। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভাল হয়নি নিউজিল্যান্ডের। ব্যক্তিগত ৩ রানে রিচার্ডসনের শিকার হন টিম সেইফার্ট। এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক কেইন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন ওপেনার মার্টিন গাপটিল। দুজন মিলে ১৩১ রানের জুটি গড়েন। তবে ৯৭ রানে ফিরলেও দলকে বড় পুঁজি ঠিকই এনে দেন গাপটিল। কেন উইলিয়ামসন করেন ৫৩ রান। এদিন ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নিশাম।

শেষ দিকে ১৬ বলে ১ চার আর ৬ ছক্কায় ৪৫ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। নির্ধারিত ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২১৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ১১৩ রান তুলতেই ৬ উইকেট হারায় অজিরা।

যদিও সপ্তম উইকেটে ৩৭ বলে ৯২ রানের জুটি গড়ে জয়ের আশা জাগিয়ে তোলে স্টয়নিস-স্যাম। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় শেষ হাসি হাসে স্বাগতিক নিউজিল্যান্ড।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102