ads
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অস্ট্রেলিয়ার নৌবাহিনীতে প্রথম হিজাবি ক্যাপ্টেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৩ বার পঠিত

অস্ট্রেলিয়ার নৌবাহিনীতে প্রথম হিজাবি নারী হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন মুনা সিন্দি। তিনি নৌবাহিনীর জ্যেষ্ঠ পদাধিকারী একজন মুসলিম প্রকৌশলী। অস্ট্রেলিয়ান ডিফেন্স কলেজের সেন্টার ফর ডিফেন্স এন্ড স্ট্রাট্যাজিক স্টাডিজ বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাত্র তিন বছর বয়সে মুনা সপরিবারে মিশর থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। তাঁর পরিবার সিডনির মারুবরা শহরে বসবাস শুরু করে। ১৪ বছর বয়সে তাঁর বাবা মারা যান। তাঁকেসহ চার ভাই-বোনকে তাঁর মা একাই লালন-পালন করেন।

মুনা বলেন, আমার মা অত্যন্ত সাহসী ছিলেন। আমাদের সবাইকে তিনি বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়িয়েছেন। তা আমাদের জন্য মোটেও সহজতর ছিল না। অস্ট্রেলিয়ায় তখন আমাদের কোনো আত্মীয়-স্বজন ছিল না। আমরা অনেকটা বিচ্ছিন্ন ছিলাম।

১৯৮৯ সালে মুনা নৌবাহিনীতে প্রকৌশলী হিসেবে যোগদান করেন। ২০১৪ সালে আমি হজ পালনের সুযোগ লাভ করি। জীবনে একবারের জন্য হলেও পবিত্র হজ পালন করা সব মুসলিমের স্বপ্ন থাকে।

হজ থেকে ফেরার পর মুনা ব্যক্তিজীবনে ইসলামে অনুশাসন পুরোপুরি পালনের চেষ্টা করেন। এ ভাবনা থেকেই তিনি হিজাব পরিধান শুরু করেন। তিনি বলেন, হজ থেকে ফেরার পর আমি হিজাব পরতে থাকি। এরপর থেকে কখনো আমি জনসম্মুখে হিজাব পরা ছেড়ে দেইনি।

২০১৫ সালে নৌবাহনী প্রধানের ইসলামী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে তিনি বিশেষ সম্মাননা লাভ করেন। একই বছর তিনি নৌবাহিনী ও মুসলিমদের মধ্যে সমন্বয়কের ভূমিকা পালন করায় টেলাসটারা বিজনেস উইম্যানের বর্ষসেরা নারী নির্বাচিত হন।

সূত্র : দ্য ব্রিটিশ মুসলিম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102