ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৮ বার পঠিত

মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ২৩ রানের জয় পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারানোর প্রথম স্বাদ পেল দেশ। এমন অর্জনের পর বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মঙ্গলবার রাতে এই তথ্য জানানো হয়েছে।

তবে টাইগারদের এমন অর্জনের পরেও পা মাটিতে রাখতে চাচ্ছেন অধিনায়ক মাহামুদউল্লাহ রিয়াদ। আনন্দে না ভেসে মনোযোগ পরের ম্যাচে। প্রথম ম্যাচের করা ভুল শুধরে সিরিজ জয়ের দিকেই এখন লক্ষ্য টাইগার অধিনায়কের।

ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারানো চাট্টিখানি কথা না। তাও টি-টোয়েন্টি ফরম্যাটে। পঞ্চমবারের প্রচেষ্টায় আসা এমন অর্জন নিঃসন্দেহে বড় কিছু। তবে মাহামুদউল্লাহ জানিয়েছেন, আপাতত পা মাটিতেই রাখছেন তিনি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ জানান, ‘এই জয়ে আমরা ভেসে যাচ্ছি না। আমরা জিতেছি, এটা এখানেই শেষ হয়ে গেছে। এখন প্রয়োজন পরের ম্যাচে মনোযোগ দেওয়া।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102