ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জানাল দক্ষিণ আফ্রিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। আগামী মাসে হতে যাওয়া অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করায় এ অভিযোগ দায়ের করা হয়েছে।

করোনাভাইরাসজনিত কারণ দেখিয়ে চলতি মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরটি অনির্দিষ্টকালীন সময়ের জন্য স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গত সপ্তাহে এ বিষয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়ে আইসিসি ও সিএ’র কাছে চিঠি পাঠিয়েছে সিএসএ। যেখানে সিএসএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি আইসিসির কাছে মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এফটিপির সূচিভঙ্গের অভিযোগ করেছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১৪৪ পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে সিরিজ থেকে তাদের প্রত্যাশা ছিল আরও বেশি। কিন্তু সেটি স্থগিত করায় এখন পয়েন্টের পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণও দাবি করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102