ads
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অস্ট্রেলিয়ার রাজপথে হাজার হাজার নারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৫২ বার পঠিত

নারীদের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার রাজপথ। যৌন নিপীড়নের বিরুদ্ধে ও নারীর সমতা নিশ্চিতে এক লাখেরও বেশি নারী সোমবার এ বিক্ষোভ শুরু করেছেন।

এ কর্মসূচির আওতায় ক্যানবেরা, সিডনি, মেলবোর্নের মত প্রধান শহরগুলোসহ প্রায় ৪০টি শহরে পদযাত্রায় সামিল হয়েছেন নারীরা।

সম্প্রতি দেশটির পার্লামেন্টকে কেন্দ্র করে একাধিক যৌন নির্যাতনের ঘটনা সামনে আসার পর দেশটির নারীরা ‘মার্চ ফর জাস্টিস বা বিচারের জন্য পদযাত্রা’ নামে এই বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন।

অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পর্টারের বিরুদ্ধে ১৯৮৮ সালে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে কদিন আগে। এরপর থেকে তার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু হয়। যদিও পর্টার এই অভিযোগ অস্বীকার করেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সাবেক রাজনৈতিক পরামর্শক ব্রিটনি হিগিন্স অভিযোগ করেন, ২০১৯ সালে এক মন্ত্রীর কার্যালয়ে তাকে ধর্ষণ করা হয়। সোমবারের সমাবেশে হিগিন্স বলেন, অস্ট্রেলিয়ায় নারীদের যৌন নির্যাতনের ব্যাপারে একটি ভয়াবহ সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে।

আয়োজকদের আশা, এই পদযাত্রা হবে অস্ট্রেলিয়ায় ঘটা এ যাবৎকালে নারীদের সবচেয়ে বড় বিদ্রোহ। অনেক বিক্ষোভকারী হাতে প্ল্যাকার্ড নিয়ে ও কালো জামা পরে পদযাত্রায় অংশ নিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102