ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৪৮ বার পঠিত

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি অস্ট্রেলিয়ার পার্থ শহরে আগামী ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম-২০২৩ এবং দি ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন।

রোববার (২৭ আগস্ট) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইএসপিআর জানায়, এই সিম্পোজিয়ামের লক্ষ্য হচ্ছে মূলত বন্ধুভাবাপন্ন দেশগুলোর স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা। এছাড়া পেশাদারি সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

সেনাবাহিনী প্রধান সিম্পোজিয়ামে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তিনি পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাপ্রধান আগামী ২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ত্যাগ করবেন এবং ৩ সেপ্টেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102