ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অস্ট্রেলীয় দূতাবাসে নারীদের টয়লেটে গোপন ক্যামেরা : গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪০ বার পঠিত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অস্ট্রেলিয়ার দূতাবাসে নারীদের টয়লেটে গোপন ক্যামেরা বসানোর দায়ে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দফতর শনিবার (৫ ফেব্রুয়ারি) এ খবর জানানো হয়েছে। গত ৬ জানুয়ারি নারীদের টয়লেটের মেঝেতে এসডি কার্ড পাওয়ার পরে বিষয়টি দূতাবাস কর্তৃপক্ষের নজরে আসে বলে জানিয়েছে থাইল্যান্ড পুলিশ। এই ঘটনার জানার পর ওই দূতাবাসের নারী কর্মীরা আতঙ্কে আছে। তারা নিজেদেরকে অনিরাপদ মনে করছে এবং ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে হুমকির মধ্যে সময় পার করছে।

আটক ওই ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক এবং ব্যাংককের অস্ট্রেলীয় দূতাবাসেরই সাবেক কর্মী। দূতাবাসে নারীদের টয়লেটে বসানো একাধিক গোপন ক্যামেরা পাওয়ার পরে তদন্তে নেমে তাকে থাইল্যান্ডের পুলিশই গ্রেফতার করে বলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দফতর জানিয়েছে।

রয়্যাল থাইল্যান্ড পুলিশ জানিয়েছে, গত ৬ জানুয়ারি মহিলাদের শৌচাগারের মেঝেতে এসডি কার্ড মেলার পরে বিষয়টি নজরে আসে। দূতাবাস কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ জানালে তদন্ত শুরু হয়। সেই সূত্রেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102