ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত

বগুড়ার শেরপুরে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার বিকালে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা করেছেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত রনি হোসেনকে (২১) গ্রেফতার করেছে।

মামলাসূত্রে জানা যায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে মো. বাবলুর ছেলে রনি হোসেন প্রাচীর টপকে গৃহবধূর ঘরে ঢোকে। কিছুক্ষণ পর ওই গৃহবধূ ঘরে এলে তাকে কুপ্রস্তাব দেয়। এতে ওই গৃহবধূ রাজি না হওয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মেঝেতে ফেলে ধর্ষণ করে রনি। এ সময় ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রনি দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার বিকালে ওই গৃহবধূ বাদী হয়ে শেরপুর থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ধর্ষক রনিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। সেই সঙ্গে মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102