ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অস্ত্র দেখিয়ে জমি মাপা বন্ধ, স্বেচ্ছাসেবক লীগ নেতার শটগান জব্দ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৮৫ বার পঠিত

গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে অস্ত্র উঁচিয়ে ভীতি প্রদর্শনকারী সেই স্বেচ্ছাসেবক লীগ নেতার শটগান জব্দ করেছে পুলিশ।

রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রেজাউল করিম।

এর আগে শনিবার (২০ এপ্রিল) সকালে স্থানীয় দেশীপাড়ার হারুন অর রশিদ ও তার স্বজনরা পারিবারিক জমি মাপজোখ করার সময় ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতিপ্রার্থী রাশেদুজ্জামান মাসুম শটগান তাক করে জমি মাপতে বাধা দেন। এসময় তার প্রতিপক্ষ হারুনকে গুলি করে বুক ফুটো করে দেওয়ার হুমকি দেন। রোববার এ ঘটনার সচিত্র খবর জাগো নিউজে প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে।

এ বিষয়ে সৈয়দ রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আমরা ইতিমধ্যে অস্ত্রটি জব্দ করেছি। এটি তার (মাসুমের) লাইসেন্স করা অস্ত্র। কিন্তু প্রকাশ্যে ওই অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে গুলি করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তার অস্ত্রের লাইসেন্স বাতিলের জন্য আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছি। একইসঙ্গে আদালতের অনুমতি সাপেক্ষে জিডি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102