ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অহেতুক রাজনৈতিক খেলা খেলে মানুষকে কষ্ট দেবেন না: বিএনপিকে হানিফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৪৬ বার পঠিত

আন্দোলনের নামে ‘অহেতুক রাজনৈতিক খেলা খেলে’ মানুষকে কষ্ট না দেওয়ার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন এই সরকারের অধীনে বর্তমান নির্বাচন কমিশন করবে। আপনারা যদি মনে করেন জনগণ সরকারকে পছন্দ না করে আপনাদের পছন্দ করে, তাহলে ভোটে আসেন। ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে কারা সরকারে আসবে। কাদের দিয়ে দেশের জনগণ উপকৃত হয়, কোন সরকারের অধীনে দেশের উন্নয়ন হয়- সেটা ভেবে জনগণ সিদ্ধান্ত নেবে।

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে রোববার রাজধানীর পল্টন থানা আওয়ামী লীগ আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পল্টন কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। প্রধান আলোচক ছিলেন এই ইউনিটের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন পল্টন থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক আবুল।

বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ হবে না মন্তব্য করে হানিফ বলেন, জনগণের প্রতি তাদের (বিএনপি) আস্থা নেই। জনগণের সঙ্গে তাদের সম্পর্ক নেই। তাদের আস্থা বিদেশি প্রভুদের ওপর। তাই তারা বিদেশিদের কাছে ধরনা দেয়। বিদেশি দূতাবাসগুলোতে দৌড়ঝাঁপ করে।

তিনি বলেন, অনেক আন্দোলন করেছেন। কোনো লাভ হয়নি। আন্দোলন করে আপনারা সরকারের পতন ঘটাতে পারবেন না। এটা জেনেই বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102