ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অ্যাকাউন্টে ন্যূনতম ৫ হাজার টাকা রাখার সিদ্ধান্ত বাতিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

গ্রাহকদের তীব্র আপত্তির মুখে সঞ্চয়ী অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০০ টাকা রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক কর্তৃপক্ষ।

সম্প্রতি সেভিংস বা সঞ্চয়ী হিসাবে ন্যূনতম ৫ হাজার টাকা আমানত রাখার শর্ত জুড়ে দিয়ে গ্রাহকদের যে চিঠি দিয়েছিল ব্যাংকটি তা প্রত্যাহার করে নেয়ার কথাও জানিয়েছে ডাচ বাংলা ব্যাংক। গেল শনিবার ডিবিসি নিউজে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচার হলে রবিবার সে সিদ্ধান্ত থেকে সরে আসে ব্যাংকটি। ফলে এখন সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে আগের নিয়মেই একজন গ্রাহক নূন্যতম ৫০০ টাকা রাখতে পারবেন।

এর আগে, এ বছরের শুরুতে ডাচ-বাংলা ব্যাংক তার গ্রাহকদের সঞ্চয়ী হিসাব সেভিংস প্লাসে রুপান্তরের চিঠি দেয়। যার বিপরীতে নূন্যতম ৫০০০ টাকা স্থিতি রাখার শর্তে কিছু বাড়তি সুবিধার কথাও বলা হয় গ্রাহককে। ঢালাওভাবে নেয়া ঐ সিদ্ধান্ত ব্যাংকিং কোম্পানি আইনের সেকশন-৪৯ এর পরিপন্থী।

পরে ডিবিসি নিউজে প্রচারিত সংবাদের পর গ্রাহক অসন্তোষের মুখে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসলো ডাচ-বাংলা ব্যাংক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102