ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অ্যাঞ্জার্সকে বিধ্বস্ত করে সেমিতে পিএসজি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

চ্যাম্পিয়ন্স লিগ। লিগ ওয়ান। ফ্রেঞ্চ কাপ। পিএসজি উড়ছেই। নিজেদের ফর্মের তুঙ্গে থাকা পচেত্তিনো শিষ্যরা এবার ফরাসি কাপে অ্যাঞ্জার্সকে ৫-০ গোলে উড়িয়ে দিল।

শুরু থেকে অ্যাঞ্জার্সকে চাপে রাখা পিএসজি নয় মিনিটে ইকার্দির দারুণ গোলে এগিয়ে যায়। ডি-বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের বাঁ পায়ের শট জাল খুঁজে নেয়।

২৩ মিনিটেই ব্যবধান দ্বিগুণ হয়। তবে তাতে নিজেদের চেয়ে প্রতিপক্ষের অবদান বেশি। আত্মঘাতী গোল করে বসেন ফরাসি ডিফেন্ডার ভিসো মাসো।

দ্বিতীয়ার্ধে অ্যাঞ্জার্সের উপর আরও চড়াও হয় দ্যা প্যারিসিয়ানরা। চার মিনিটের মধ্যে আরও দুই গোল করে মাতে ছেলেখেলায়। যার একটি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের।

শেষ দিকে পিএসজির আক্রমণের গতি কিছুটা কমে। তবে শেষ সময়ে হ্যাটট্রিক পূরণের সঙ্গে দলের বড় জয় নিশ্চিত করেন ইকার্দি। তাতে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে ফরাসি কাপের টিকিট কাটল পিএসজি।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের ২০ সেকেন্ডের মাথায় গোল হজম করে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে সিটির জালে এর চেয়ে কম সময়ে বল গেছে কেবল আর একবার।

শুরুর ধাক্কা সামলে ম্যাচে দাপটে ফুটবল খেলতে থাকা সিটিজেনরা ফের ধাক্কা খায়। বিরতির আগে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার জন স্টোনস। ১০ জনের দলে পরিণত হয় টেবিল টপাররা।

৪০ মিনিটে আসে এগিয়ে যায় সিটিজেনরা। স্কোরার স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দু’দল।

৫৭ মিনিটে ফোডেনকে ফাউল করায় লাল কার্ড পেলে অ্যাস্টনও পরিণত হয় ১০ জনের দলে। তারপর ম্যাচে বাকি সময় গোলহীন। তাতেই সব প্রতিযোগিতা মিলিয়ে প্রতিপক্ষের মাঠে এটি তাদের ক্লাব রেকর্ড টানা ১৬ জয়, অপরাজিত টানা ১৯ ম্যাচ। এই জয়ে লিগ পুনরুদ্ধারের অভিযানে ১১ পয়েন্টে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102