ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অ্যাপ ছাড়াই ট্রেনের টিকিট পাওয়া যাবে যেভাবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৪ বার পঠিত

বাংলাদেশ রেলওয়ের সার্ভিস প্রোভাইডার পরিবর্তনের জন্য বর্তমানে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। সোমবার (২১ মার্চ) থেকে এই সেবা বন্ধ। আর অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের উপচে পড়া ভিড়। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা টিকিটের জন্য অপেক্ষা করছেন। এতে চাপ বেড়েছে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর।

শুক্রবার (২৫ মার্চ) মধ্যরাত পর্যন্ত কাউন্টার থেকে হাতে লিখে পুরনো পদ্ধতিতে ট্রেনের টিকিট বিক্রি চলবে। এরপর শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ফের অনলাইনে টিকিট পাওয়া যাবে। তবে শুরুতে টিকিট শুধু ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। কোনো মোবাইল অ্যাপে পাওয়া যাবে না।

জানা গেছে, রেলওয়ের টিকিটের জন্য নতুন ওয়েবসাইট (www.eticket.railway.gov.bd) থেকে প্রথমেই প্রয়োজনীয় তথ্য দিয়ে সেবা গ্রহীতার অ্যাকাউন্ট করতে হবে। এক্ষেত্রে পুরনো ওয়েবসাইট বা অ্যাপের অ্যাকাউন্টের তথ্য দিয়ে নতুন ওয়েবসাইটে লগ-ইন করতে পারবেন না সেবা গ্রহীতা।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, সিনেসিস, সহজ এবং ভিনসেন জেভি যৌথভাবে টিকিটিং সিস্টেম তৈরি করেছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এ বছর ১৫ ফেব্রুয়ারি টিকিটিং সিস্টেম পরিচালনার জন্য ‘সহজ’র সঙ্গে পাঁচ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশ রেলওয়ের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102