ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অ্যাম্বুলেন্সে করে ডাকাতি: পৌনে ২৩ লাখ টাকা ফিরে পেলেন ব্যবসায়ীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২৫ বার পঠিত

রাজশাহী মহানগরীর পোস্টাল অ্যাকাডেমির সামনে থেকে লুট হওয়া ২২ লাখ ৭৮ হাজার ৬৫ টাকা টাকা ফিরে পেলেন ব্যবসায়ীরা।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীদের কাছে টাকা হস্তান্তর করেন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

রাজশাহীর দূর্গাপুর থানার দাওকান্দি বাজারের পান ব্যবসায়ীদের প্রতিনিধি একলাস মোল্লার জিম্মায় উদ্ধারকৃত এই টাকা তুলে দেওয়া হয়।

এর আগে গত ২১ আগস্ট দূর্গাপুরের ৮৫ জন পান ব্যবসায়ী সমিতির তিন সদস্য ঢাকায় পান বিক্রি করে ভোরে রাজশাহী বাসস্ট্যান্ডে নামেন। সেখান থেকে তারা দূর্গাপুর দাওকান্দি রওনা হন। মহানগরীর শাহ মখদুম থানার পোস্টাল অ্যাকাডেমির সামনে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশা পৌঁছালে পেছন থেকে অনুসরণ করা একটি অ্যাম্বুলেন্সে গিয়ে সেটির গতিপথ রোধ করে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে তাদের কাছ থেকে ৩৪ লাখ ২৭ হাজার টাকা লুট করে নেয়।

এই ঘটনার পর মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে শাহ মখদুম থানা পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় দুই দফায় সংবদ্ধ ডাকাত দলের মূলহোতাসহ মোট ৯ আসামিকে গ্রেফতার করে। সেই সঙ্গে ২২ লাখ ৭৮ হাজার ৬৫ টাকা ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে। এছাড়া ডাকতির কাজে ব্যবহৃত ওই অ্যাম্বুলেন্সটি জব্দ করে পুলিশ। এরইমধ্যে গ্রেফতারকৃত ডাকাতদলের মধ্যে দুই সদস্য আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102