ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অ্যাম্বুলেন্স থেকে সড়কে ছিটকে পড়ল করোনা রোগীর লাশ (ভিডিও)

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

করোনায় মারা যাওয়া একাধিক ব্যক্তির লাশ নেওয়া হচ্ছিল জরাজীর্ণ একটি অ্যাম্বুলেন্সে করে। সেখান থেকে হঠাৎ সড়কে ছিটকে পড়ে একটি লাশ, যা দেখে হতভম্ব হয় আশপাশের মানুষ। দৃশ্যটি বলে দিচ্ছে ভারতে করোনার পরিস্থিতি কতটা নাজুক। লাশ পরিবহনের জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্সও মিলছে না দেশটিতে। এক অ্যাম্বুলেন্সেই বহন করতে হচ্ছে একাধিক লাশ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মধ্য প্রদেশের রাজধানী ভুপাল থেকে প্রায় ৫৭ কিলোমিটার দূরে জেলা পর্যায়ের কোনো হাসপাতাল থেকে লাশগুলোটি বহন করা হচ্ছিল।

লাশ ছিটকে পড়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, করোনায় মারা যাওয়াদের লাশ নিয়ে হাসপাতাল থেকে বের হয় একটি অ্যাম্বুলেন্স। হাসপাতালের গেট থেকে বের হওয়ার সময় একটি লাশ ছিটকে সড়কে পড়ে যায়। বিষয়টি দেখে ঘাবড়ে যান চালক। পরে আশপাশের লোকজন গিয়ে লাশটি অ্যাম্বুলেন্সে তুলতে গিয়ে দেখেন অ্যাম্বুলেন্সে একাধিক লাশ।
ভিডিও ভাইরালের পর পরিবারের সদস্যরা বলেছেন, আমাদের না জানিয়েই লাশটি অন্য কোথাও নেওয়া হচ্ছিল। এভাবে হয়তো অনেক লাশই স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102