ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অ্যাসাইনমেন্টের সঙ্গে স্কুলের বেতনের সম্পর্ক নেই: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

অ্যাসাইনমেন্ট জমা নেয়ার সঙ্গে স্কুলের ফিসের (বেতন) কোনো সম্পর্কে নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বন্ধ থাকায় দীর্ঘদিন অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের ফি পরিশোধ করেনি। যা এখন অনেকের বোঝা হয়ে গেছে। ফি পরিশোধের জন্য হয়তো ইনস্টলমেন্টের মাধ্যমে বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে। আর যাদের সামর্থ্য রয়েছে তাদের অবশ্যই ফি পরিশোধ করা উচিত। সেই ফির সঙ্গে অ্যাসাইনমেন্টের কোনো সম্পর্ক নেই এবং অ্যাসাইনমেন্টের সঙ্গে মিলানো ঠিক হবে না।

তিনি বলেন, শুধু কোভিড বা ডেঙ্গুর জন্য নয়, সুস্থ সুন্দর ভবিষ্যতের জন্য সবাইকেই শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রেখে চলা উচিত। স্বাস্থ্যবিধি মানা অভ্যাসে পরিণত করা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর-২ (মতলব) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন রুহুল, চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রনজিত কুমার রায় চৌধুরী, সদর উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির সুমনসহ জেলা আওয়ামী লীগ নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102