ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অ্যাসিড নিক্ষেপকারীকেই বিয়ে করলেন তরুণী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৩৫ বার পঠিত

তুরস্কে অ্যাসিড নিক্ষেপ করে বারফিন ওজেক (২০) নামে এক তরুণীর মুখ বিকৃত ও চোখ অন্ধ করে দিয়েছেন প্রেমিক কাসিম ওজান সেলটিক (২৩)। তবে অ্যাসিড নিক্ষেপের দু’বছর পরে সেই হামলাকারীকেই বিয়ে করেছেন ওই তরুণী।

জানা গেছে, অ্যাসিড নিক্ষেপের আগে কাসিম ও বারফিনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেই প্রেম একসময় ভেঙে যাওয়ার উপক্রম হয়। তাই তীব্র ক্ষোভে বারফিনের মুখে অ্যাসিড নিক্ষেপ করেন কাসিম। এসময় কাসিম চিৎকার করে বলেছিলেন, যদি আমি তোমাকে না পাই, তবে কেউ পাবে না।

এ ঘটনার পরই প্রায় অন্ধ বারফিন পুলিশের কাছে অভিযোগ করলে গ্রেফতার করা হয় কাসিমকে। কিন্তু জেলে থাকা অবস্থায়ই বিভিন্নভাবে বারফিনের কাছে আবেগপূর্ণ চিঠি পাঠাতে থাকেন কাসিম। তিনি অনুশোচনা প্রকাশ করে বারফিনের ক্ষমা প্রার্থনা করেন। অবশেষে বারফিন তার অভিযোগ তুলে নিতে সম্মত হন।

যার ফলে ১৩ বছর ছয়মাস কারাভোগের কথা থাকলেও দুই বছর পরই কাসিম মুক্তি পান। এরপরই বিয়ের পিঁড়িতে বসেন তারা।

গত ডিসেম্বর মাসে তারা বিয়েও করেছেন। একটি ছবিতে দেখা যায় বিয়ের চুক্তিপত্রে সই করছেন বারফিন আর পাশে বসেই তা দেখছে তার হাস্যেজ্জ্বল স্বামী।

তবে এ ঘটনায় স্তব্ধ হয়ে গেছেন বারফিনের বাবা। তিনি কিছুতেই অ্যাসিড নিক্ষেপকারীর সঙ্গে মেয়ের বিয়েকে মেনে নিতে পারছেন না। মেয়ের বিয়ের অনুষ্ঠানেও যাননি তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102