ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইনজীবী হাবিব ও তার ভাই হত্যায় ৬ জনের ফাঁসি; ৪ জনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

দীর্ঘ দুই দশক পর শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা ও পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান ও তার ভাই মুনির মুন্সীকে হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
দুপুর ২টায় আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত হোসাইন। রায়ে আসামি শাহিন কোতোয়াল, শহীদ কোতোয়াল, সফিক কোতোয়াল, সোলায়মান, শহীদ তালুকদার ও মজিবরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর বাবুল তালুকদার, ডাবলু তালুকদার, বাবুল খান ও রশিদকে যাবজ্জীবনসহ আরও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। খালাস পেয়েছেন ৩৯ জন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জন ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২ জনসহ ৫ আসামি পলাতক রয়েছে।

রায়ের আগে কারাগারে থাকা ২৬ আসামিকে আদালতে হাজির করা হয়। রায়ে অসন্তোষ জানিয়ে আদালত চত্বরে বিক্ষোভ করছেন বাদীপক্ষ। এদিকে দণ্ডিতদের স্বজনেরাও অসন্তোষ জানিয়ে আপিল করার কথা জানিয়েছে।

২০০১ সালের ৫ই অক্টোবর বাড়িতে হামলা চালিয়ে হাবিবুর রহমান ও তার ভাইকে গুলি করে হত্যা করে ৪ দলীয় জোট সমর্থিত প্রার্থী হেমায়েত উল্লাহ আওরঙ্গ’র সমর্থকেরা। ৫৪ জনকে আসামি করে মামলা করেন নিহত হাবিবুরের স্ত্রী। এরমধ্যে দুই আসামি মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102