ads
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইনের বেড়াজালে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হচ্ছে: জিএম কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৫৩ বার পঠিত
জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, মানুষের কথা বলার অধিকার সীমিত করা হচ্ছে। কথা বলার অধিকার হরণে বিভিন্ন নিবর্তনমূলক আইন করা হয়েছে। কালো আইনের বেড়াজালে গণমাধ্যমের কণ্ঠ নিয়ন্ত্রণ করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, রাষ্ট্র পরিচালনার বিষয়ে সাধারণ মানুষ সরকারের সমালোচনা করবে এবং মতামত দেবে এটাই স্বাভাবিক। আমরা দেশ ও মানুষের জন্য রাজনীতি করছি। ভয়ভীতি উপেক্ষা করে গণমানুষের কথা বলবো। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের প্রকৃত এজেন্ডা।

এদিন বীর মুক্তিযুদ্ধা মো. তৈয়বুর রহমানকে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, জাপা চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে কুমিল্লা সিটি করপোরেশন ৩ নম্বর ওয়ার্ডের সাবেক যুবলীগ নেতা আবু তালেব রিপন জাতীয় পার্টিতে যোগদান করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102