ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইপিএলের প্রতি দলে একজন বাংলাদেশি চায় রাজস্থান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিটি দলে একজন করে বাংলাদেশি ক্রিকেটার চান টুর্নামেন্টটির ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুর।
বৃহস্পতিবার মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে এসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

আইপিএলের গত ১৪ বছরের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি একেবারেই কম। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ছাড়া আইপিএলে খেলার সুযোগ পাননি কেউই। ১৪ বার নিবন্ধিত হয়েও নিলামে উপেক্ষিত হয়েছেন দেশসেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

মাহমুদউল্লাহ রিয়াদের মতো ব্যাটিং অলরাউন্ডার ও তামিম ইকবালের মতো ড্যাশিং ওপেনারের প্রতিও আগ্রহ নেই আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর।

ভারতের স্পিনবান্ধব উইকেটের জন্য সুযোগ হয়নি স্পিনার মিরাজ-তাইজুলদেরও।

এ বিষয়ে রাজস্থান রয়্যালসের চেয়ারম্যানের ভাষ্য—স্পিন ও ব্যাটিং অলরাউন্ডারের জোগান দেওয়ার ক্ষেত্রে আইপিএলের জন্য বড় উৎস হতে পারে বাংলাদেশ। আর তাই আইপিএলের প্রতি দলে একজন করে বাংলাদেশি ক্রিকেটার থাকা উচিত।

রঞ্জিত বারঠাকুর বলেন, ‘আমি নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের নাম মুখে নেব না। আমি নিশ্চিত বাংলাদেশে অনেক প্রতিভাবান ও দুর্দান্ত খেলোয়াড় আছে। স্পিন ও ব্যাটিং অলরাউন্ডারের জন্য বাংলাদেশ হতে পারে আইপিএলের মূল উৎস। বাংলাদেশ থেকে যদি আরও ৪-৫ জনকে আমরা নিতে পারি, তবে খুবই ভালো হতো।

চার বিদেশি খেলোয়াড় নেওয়া নিয়ে আইপিএলের নিয়মে বাধা পড়ে রাজস্থান রয়্যালস সেটি করতে পারছে না বলেও জানান বারঠাকুর।

‘পাকিস্তান না থাকার কারণে আমি মনে করি আইপিএলের আটটি দল একজন করে বাংলাদেশি খেলোয়াড় নেওয়া উচিত। এতে আট বাংলাদেশিকে পাওয়া যাবে।’

এর পর পেসার মোস্তাফিজের প্রশংসা করে রঞ্জিত বারঠাকুর বলেন, মোস্তাফিজ খুবই ভালো মানের পেসার। আমরা লক্ষ্য করেছি পেসাররা নতুন ট্রেন্ড হচ্ছে।’

প্রসঙ্গত আইপিএলের ১৪তম আসরে দল পেয়েছেন দুজন বাংলাদেশি তারকা। সাকিবকে তিন কোটি ২৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর মোস্তাফিজকে এক কোটি ভিত্তিমূল্যে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102