যা আশঙ্কা করা হচ্ছিল, তাই সত্যি হলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জৈব সুরক্ষা বলয় ভেদ করে হানা দিয়েছে করোনা। আর শুরুটা হয়েছে সাকিব আল হাসানের দল দিয়ে।
কোভিড-১৯ এ আক্রান্ত কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার ভরুন চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ের। এছাড়া চেন্নাই সুপার কিংসেও পাওয়া গেছে করোনার সংক্রমণ।
আইসোলেশনে নেয়া হয়েছে সাকিবসহ কেকেআরের সব সদস্যকে। এর ফলে সাকিবদের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার আজকের (সোমবার) ম্যাচটি স্থগিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।