ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইপিএলে যে ছয়টি রেকর্ড গড়ার পথে পোলার্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৪০ বার পঠিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

চলতি আইপিএলে অন্তত ৬টি ব্যক্তিগত রেকর্ড করতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যারিবিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ড।

আজকের উদ্বোধনী ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলের বিপক্ষে আর মাত্র দু’টি ছক্ক হাঁকালেই আইপিএলের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ২০০ ছক্কার রেকর্ড গড়বেন পোলার্ড। আইপিএলে ১৬৪ ম্যাচে ১৯৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
আইপিএলে রেকর্ড সর্বোচ্চ ৩৪৯টি ছক্কা মারার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। ২৩৫টি ছক্কা হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডি ভিলিয়ার্স।

শুধু ছক্কা হাঁকানোই নয়, আর মাত্র দু’টি চার মারলে আইপিএলে ২০০টি বাউন্ডারির রেকর্ড গড়বেন পোলার্ড।

এছাড়াও বল হাতে আর মাত্র ৭ উইকেট নিলে ডুয়াইন ব্র্যাভো, সাকিব আল হাসান ও আন্দ্রে রাসেলের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান সংগ্রহের পাশাপাশি ৩০০ উইকেট শিকারের কীর্তি গড়বেন পোলার্ড। শুধু বাউন্ডারি ওভার বাউন্ডারি আর উইকেট শিকারই নয়, আইপিএল আর মাত্র ১০টি ক্যাচ নিলে ১০০ ক্যাচ ধরার নজির গড়বেন এই ক্যারিবিয় অলরাউন্ডার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102