ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাকিবের ভিত্তিমূল্য দুই কোটি রুপি। এই অঙ্ক নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য। সাকিবসহ আর মাত্র দশজন ক্রিকেটার এই মূল্যে নাম নিবন্ধন করেছেন।

তালিকায় বাকিরা হলেন- কেদর যাদব, হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মঈন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এবং কলিন ইনগ্রাম।

আইপিএল নিলামের জন্য সর্বমোট ১০৯৭ জন খেলোয়াড়ের রেজিস্ট্রেশন হয়েছে। এর মধ্যে ভারতের ৮১৪ জন, ২৮৩ জন খেলোয়াড় বিদেশি। এর মধ্যে বাংলাদেশ থেকে তালিকাভুক্ত হয়েছেন মোট ৫ জন খেলোয়াড়।

সাকিব এবং বাকিদের কেউ দল পেলেন কিনা সেটা জানা যাবে সপ্তাহ দুই পর। আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিলাম অনুষ্ঠিত হবে। নিলাম অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় বিকেল ৩টায়।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস নাও’ জানিয়েছে, আইপিএলের তিনটি দল সাকিবকে কেনার চেষ্টা করতে পারে। ফ্র্যাঞ্চাইজিগুলো হল- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংস।

আইপিএলে সর্বশেষ সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছিলেন সাকিব। জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়ায় ২০১৯ সালে তাকে ছেড়ে দেয় হায়দরাবাদ। এবার আইপিএলে তাকে ভালো দামে কেনার প্রতিযোগিতা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102