ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইপিএলে সাকিব-মোস্তাফিজের ম্যাচগুলো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

করোনা মহামারিকালে গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। এবার আর সেটি হচ্ছে না, ঘরের মাঠেই ফিরেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট। নতুন আসর সামনে রেখে ৭ মার্চ, রোববার ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) ঘোষণা করে আইপিএল ২০২১ এর সূচি। সূচি অনুযায়ী আগামী ৯ এপ্রিল থেকে  শুরু হবে আইপিএলের ১৪তম আসর।

এবারের আসর ঘিরে বেশ ভালো ভাবেই নজর রাখছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা। গত আসরে একজন বাংলাদেশিও দল পায়নি তব এবার পেয়েছেন দুইজন। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস নিয়েছে মোস্তাফিজুর রহমানকে।

এবারের আইপিএল ৯ এপ্রিল থেকে শুরু হলেও সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ গড়াবে ১১ এপ্রিল রোববার। এদিন চেন্নাইতে সন্ধ্যা সাড়ে সাতটায় সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা।

সাকিবের প্রথম ম্যাচের পরদনই মাঠে নামবে মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। আগামী ১২ এপ্রিল সোমবার মুম্বাইতে সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি পাঞ্জাব কিংসের।

দেখে নেয়া যাক লিগ পর্বে সাকিব ও মোস্তাফিজের দলের ম্যাচের সূচি-

তারিখ ম্যাচ ভেন্যু সময়
১১-এপ্রিল-২১ সানরাইজার্স হায়দরাবাদ– কলকাতা নাইট রাইডার্স চেন্নাই রাত ৮টা
১২-এপ্রিল-২১ রাজস্থান রয়্যালস– পাঞ্জাব কিংস মুম্বাই রাত ৮টা
১৩-এপ্রিল-২১ কলকাতা নাইট রাইডার্স–মুম্বাই ইন্ডিয়ানস চেন্নাই রাত ৮টা
১৫-এপ্রিল-২১ রাজস্থান রয়্যালস– দিল্লি ক্যাপিটালস মুম্বাই রাত ৮টা
১৮-এপ্রিল-২১ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু– কলকাতা নাইট রাইডার্স চেন্নাই বিকেল ৪টা
১৯-এপ্রিল-২১ চেন্নাই সুপার কিংস –রাজস্থান রয়্যালস মুম্বাই রাত ৮টা
২১-এপ্রিল-২১ কলকাতা নাইট রাইডার্স– চেন্নাই সুপার কিংস মুম্বাই রাত ৮টা
২২-এপ্রিল-২১ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু –রাজস্থান রয়্যালস মুম্বাই রাত ৮টা
২৪-এপ্রিল-২১ রাজস্থান রয়্যালস– কলকাতা নাইট রাইডার্স মুম্বাই রাত ৮টা
২৬-এপ্রিল-২১ পাঞ্জাব কিংস– কলকাতা নাইট রাইডার্স আহমেদাবাদ রাত ৮টা
২৯-এপ্রিল-২১ মুম্বাই ইন্ডিয়ানস– রাজস্থান রয়্যালস দিল্লি বিকেল ৪টা
২৯-এপ্রিল-২১ দিল্লি ক্যাপিটালস– কলকাতা নাইট রাইডার্স আহমেদাবাদ রাত ৮টা
২-মে-২১ রাজস্থান রয়্যালস –সানরাইজার্স হায়দরাবাদ দিল্লি বিকেল ৪টা
৩-মে-২১ কলকাতা নাইট রাইডার্স –রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আহমেদাবাদ রাত ৮টা
৫-মে-২১ রাজস্থান রয়্যালস– চেন্নাই সুপার কিংস দিল্লি রাত ৮টা
৮-মে-২১ কলকাতা নাইট রাইডার্স –দিল্লি ক্যাপিটালস আহমেদাবাদ বিকেল ৪টা
৮-মে-২১ রাজস্থান রয়্যালস –মুম্বাই ইন্ডিয়ানস দিল্লি রাত ৮টা
১০-মে-২১ মুম্বাই ইন্ডিয়ানস –কলকাতা নাইট রাইডার্স বেঙ্গালুরু রাত ৮টা
১১-মে-২১ দিল্লি ক্যাপিটালস –রাজস্থান রয়্যালস কলকাতা রাত ৮টা
১২-মে-২১ চেন্নাই সুপার কিংস– কলকাতা নাইট রাইডার্স বেঙ্গালুরু রাত ৮টা
১৩-মে-২১ সানরাইজার্স হায়দরাবাদ– রাজস্থান রয়্যালস কলকাতা রাত ৮টা
১৫-মে-২১ কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংস বেঙ্গালুরু রাত ৮টা
১৬-মে-২১ রাজস্থান রয়্যালস– রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কলকাতা বিকেল ৪টা
১৮-মে-২১ কলকাতা নাইট রাইডার্স –রাজস্থান রয়্যালস বেঙ্গালুরু রাত ৮টা
২১-মে-২১ কলকাতা নাইট রাইডার্স– সানরাইজার্স হায়দরাবাদ বেঙ্গালুরু বিকেল ৪টা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102