আইপিএল এ আজ মাঠে গড়াবে দুটি ম্যাচ। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলবে কলকাতা নাইট রাইডার্স। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।
দিনের প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলবে কলকাতা নাইট রাইডার্স। এখন পর্যন্ত দু’টি ম্যাচে খেলে দুটিতেই জয় পেয়েছে ব্যাঙ্গালুরু। প্রতিপক্ষ কলকাতা সমান সংক্ষক ম্যাচ খেললেও তাদের ঝুলিতে এক জয় ও ১ হার রয়ছে। চেন্নইয়ের এম.এ চিদাম্বরম স্টেডিয়ামে বিকেল ৪টায় শূরু হবে এ ম্যাচটি।
অন্যদিকে দিনের অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। মুম্বাই এর ওয়াংখের স্টেডিয়ামে এ ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এখন পর্যন্ত আসরে দুটি করে ম্যাচ খেলেছে এই দল দুটি।
যার একটি জয় ও একটিতে হেরেছে উভয় দল। ফলে এ ম্যাচ জিতে নিজেদের এগিয়ে রাখতে বদ্ধপরিকর তারা।