ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইপিএল খেলতে টেস্ট থেকে ছুটি নিলেন সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

সদ্যই শেষ হলো আইপিএলের নিলাম। বরাবরের মতো এবারো নিলামে নাম ওঠে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। সাকিবের পুরনো দল কলকাতা নাইট রাইডার্স আবারও লুফে নেয় তাকে। ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে কলকাতা। আগামী এপ্রিল-মে মাসে আইপিএলের ১৪তম আসরে কলকাতার হয়ে মাঠে নামার কথা রয়েছে তার।

এ পর্যন্ত সব ঠিকই আছে। কিন্তু আলোচনা-সমালোচনা যা নিয়ে সেটি হলো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলবেন সাকিব! আগামী এপ্রিলে যখন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল ঠিক তখন সাকিব খেলবেন আইপিএলে। আইপিএল চলাকালীন দেশের হয়ে টেস্ট খেলতে ইচ্ছুক নন বাংলাদেশের এই অলরাউন্ডার। টেস্ট সিরিজ থেকে ছুটিও চেয়েছেন তিনি। আলোচনা সাপেক্ষে সাকিবের ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যদিও বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ ও আইপিএল, কোনটির সূচিই এখনও চূড়ান্ত হয়নি। তবে এপ্রিলে বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলার কথা রয়েছে লঙ্কানদের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির বরাতে নিশ্চিত হওয়া গেছে, সাকিব এই সিরিজে খেলতে চান না। মৌখিকভাবে ছুটি চেয়ে রেখেছেন আগেই।

অপারেশন্স কমিটির পক্ষ থেকে আকরাম খান জানান, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট সিরিজ ও আইপিএল একই সময়ে অনুষ্ঠিত হবে। এই সিরিজে সাকিব টেস্ট খেলতে চায় না। সাকিব বিসিবিকে চিঠি দেয়, সে শ্রীলঙ্কায় টেস্ট খেলতে আগ্রহী নয়। সে আইপিএল খেলতে চায়। আমরা বোর্ডে মিটিং করেছি। সিদ্ধান্ত হয়েছে, কোনো ক্রিকেটার যদি টেস্ট বা ওয়ানডে খেলতে না চায়, আমরা জোর করবো না। জোর করে কারও কাছ থেকে পারফরমেন্স বের করা কঠিন।’

আকরাম খান আরও জানান, ‘সাকিব খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ও খেললে, ম্যাচটা হয়তো আমরা জিততে পারতাম। এখন আর কিছু করার নেই। ওকে ছাড়াও তো অনেক সময় ভালো খেলেছি। তবে, অবশ্যই ওকে মিস করবো।’

এক বছরের নিষেধাজ্ঞার কারণে গেল আসরে আইপিএল খেলতে পারেননি সাকিব। নিষেধাজ্ঞা কাটায় এবার সুযোগ এসেছে তার সামনে। তাই দেশের হয়ে টেস্ট না খেলে আইপিএল মাতানো নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। দেশের ক্রিকেটের চেয়ে আইপিএল বেশি গুরুত্বপূর্ণ কিনা? এমন প্রশ্নও উঠেছে সমর্থকদের মাঝে।

তবে বোর্ডের কাছ থেকে সাকিবরে ছুটি চাওয়া এবারই প্রথম নয়, এর আগেও ২০১৭ সালে টেস্ট ক্রিকেট থেকে ৬ মাসের বিরতি চেয়েছিলেন সাকিব। সেবার বোর্ডের কাছ থেকে পুরো ছুটি পাননি তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102