ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইপিএল খেলতে সোমবার দেশ ছাড়বেন মুস্তাফিজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে সোমবার (৫ এপ্রিল) ভারত যাচ্ছেন মুস্তাফিজুর রহমান।

বর্তমানে দেশের হয়ে নিউজিল্যান্ড সফরে আছেন তিনি। সেখান থেকে আগামীকাল (রবিবার) বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। তবে বিশ্রামের সুযোগ নেই তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, রবিবার দলের সঙ্গে বাংলাদেশে আসবেন মুস্তাফিজ। ফিরে আগামী ৫ এপ্রিল (সোমবার) আইপিএল খেলতে যাবেন তিনি। তবে কোন ফ্লাইটে বা কখন রওয়ানা করবেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি। মুস্তাফিজ দেশে আসলে নির্ধারণ হবে।

তবে সোমবার দেশ ছাড়লেও রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচটিতে মাঠে নামতে পারবেন না কাটার স্পেশালিস্টের তকমা পাওয়া এ বাঁহাতি পেসার। কারণ, ভারতে গিয়ে তাকে ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। মুস্তাফিজের কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়ার আগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে রাজস্থান। আগামী ১২ এপ্রিল তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102