ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইপিএল বন্ধ করে দিলেই সমস্যার সমাধান হবে না : প্যাট কামিন্স

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

ভারতে করোনা সংক্রমণ বাড়লেও আইপিএল বন্ধ করে দেওয়ার পক্ষে নন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার পেসার এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলার জন্য আমদাবাদে রয়েছেন। ইতিমধ্যেই তিনি দেশটির প্রধনামন্ত্রীর তহবিলে ৫০ হাজার ডলার দান করেছেন।

বার বার প্রশ্ন উঠছে ভারতে যখন হাজার হাজার মানুষ করোনায় মারা যাচ্ছেন, তখন আইপিএল বন্ধ করে দেওয়া উচিত কি না। কেউ কেউ মনে করছেন বন্ধ করে দেওয়াই ভাল। কামিন্স যদিও তেমন মনে করেন না।

তিনি বলেন, ‘আইপিএল বন্ধ করে দিলেই সব সমস্যা মিটে যাবে না। প্রতিদিন ৩-৪ ঘণ্টা খেলা দেখার জন্য হলেও মানুষ বাড়িতে থাকে। সারাদিনের শেষে একটু আনন্দ পান তারা।’
প্রধানমন্ত্রীর তহবিলে দান করার বিষয়ে জিজ্ঞেস করা হলে কামিন্স বলেন, ‘কলকাতা দলে কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল। ওদের থেকেই এই তহবিলে দান করার ব্যাপারে জানতে পারি। শাহরুখ খান নিজেও এই তহবিলে দান করেছেন।’ কামিন্স জানিয়েছেন অস্ট্রেলিয়ার বহু মানুষ ভারতকে সাহায্য করতে চায়, সেই ব্যবস্থা করারও চেষ্টা করছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102