ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আর নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৪ বার পঠিত

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামিদ বাকায়োকো মারা গেছেন।

বুধবার (১০ মার্চ) জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হামিদ বাকায়োকো সেখানে ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। বিবিসি সূত্রে এ তথ্য জানা যায়।

মুত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। অবশ্য পাঁচ দিন আগেই তিনি ৫৬তম জন্মদিন পালন করেছিলেন।

আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা প্রধানমন্ত্রী হামিদের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, তিনি ছিলেন একজন মহান রাষ্ট্রনায়ক। তরুণদের কাছে এক উদাহরণ এবং অনুকরণীয়।

গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য ফ্রান্সে যান প্রধানমন্ত্রী হামিদ। এরপর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে নেওয়া হয় জার্মানিতে।

সাবেক এই সংবাদমাধ্যমকর্মী প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি সামলেছেন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও।

এর আগে গত বছরের জুলাইয়ে মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ হয়ে পড়ার পর দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী আহমেদ গউন কাউলিবালিও মারা যান। কাউলিবালির মৃত্যুর পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পান হামিদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102