ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইরিশ শিবিরে তাসকিনের জোড়া আঘাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩৪ বার পঠিত

শ্রীলংকার বিপক্ষে হারের তেতো স্বাদ নিয়েই আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াডে নতুন যোগ হয়েছেন মোস্তাফিজুর রহমান। টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া লিটন দাস। আর ব্যাট হাতে শুরুটা দুর্দান্ত করেছে আইরিশরা।

বাংলাদেশি বোলারদের তুলোধোনা করে প্রথম ৫ ওভারেই ৪৯ রান জমা করে আইরিশরা। ৩৩ রানের মাথায় ওপেনার পল স্টারলিংকে নাসুম ফেরালেও রানের গতি কমেনি আইরিশদের।

তবে দুর্দান্ত বল বল করেছেন পেসার তাসকিন। জোড়া আঘাত হেনেছেন আয়ারল্যান্ড শিবিরে।

৬৫ রানের মাথায় দ্বিতীয় ব্রেক থ্রু এনে দেন পেসার তাসকিন আহমেদ। নিজের তৃতীয় ওভারে গিয়ে এনড্রিউ বালবিরনিকে বোল্ড করে দেন তাসকিন।

২২ বলের ২৫ রানের কেমিও ইনিংস খেলেছেন এনড্রিউ। নিজের শেষ ও দলীয় দশম ওভারে ফের আইরিশ শিবিরে আঘাত হানেন তাসকিন।

সাজঘরে ফেরান জর্জ ডকরেলকে। ৯ বলে ৯ রান করে ফেরেন ডকরেল। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন তাসকিন।

ডিলানির দুর্দান্ত ব্যাটিংয়ে ১৩ ওভারে গিয়ে তিন অংকের ঘরে পৌঁছায় আয়ারল্যান্ড। ৭.৬৯ রানরেটে ১০০ রান করে আয়ারল্যান্ড।

এই মুহূর্তের রিপোর্ট অনুযায়ী, ফিফটি হাঁকিয়েছেন গ্যারেথ ডিলানি। ৩৩ বলে ৩ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫০ রান করেছেন তিনি।

দলের স্কোর ১৫.৪ ওভার শেষে ৩ উইকেটে ১২০ রান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102