ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইসক্রিমের বাক্সে মিললো ৪০ কেজি গাঁজা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪২ বার পঠিত

গাজীপুরে আইসক্রিমের বাক্সের ভেতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার বিষ্ণুপুর গ্রামের মো. জাকির ভূঁইয়ার ছেলে মো. তাসলিম ভূঁইয়া (৩৩), একই থানার কল্যাণপুর গ্রামের মৃত মোমর উদ্দিনের ছেলে ধন মিয়া (৬৭) ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার সাদোরগোলা গ্রামের মো. আজগর আহমদের ছেলে মো. জাকির আহমেদ (২৯)। এদের মধ্যে জাকির পিকআপের চালক।

র‌্যাব জানায়, সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল গোপন সংবাদে জানতে পারে ময়মনসিংহ থেকে পিকআপ যোগে গাজীপুরের দিকে গাঁজার একটি চালান আসছে। এমন খবরে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা গাজীপুর মহানগরীর সদর পোড়াবাড়ী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর চেকপোস্ট বসায়। রাত আড়াইটার দিকে সন্দেহভাজন পিকআপ থামিয়ে তল্লাশি চালিয়ে পিকআপে তিনটি আইসক্রিমের বাক্সে থাকা ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, ৭টি মোবাইল সিমসহ নগদ ৩ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102