ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইসিইউতে সংকটাপন্ন ক্রিকেটার মোশাররফ রুবেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৪৪ বার পঠিত
ক্রিকেটার মোশাররফ রুবেল

ক্রিকেটার মোশারফ হোসেন রুবেলকে সংকটাপন্ন অবস্থায় আইসিউতে ভর্তি করা হয়েছে। মস্তিষ্কে টিউমার জনিত সমস্যা তিনি ভুগছেন দীর্ঘদিন। সবশেষ গত ২০ ফেব্রুয়ারি ভারত থেকে চিকিৎসা শেষে দেশে আসেন। তবে দেশে ফিরে আবার অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে আইসিউইতে নেওয়া হয়।

মোশাররফ রুবেলের বর্তমান অবস্থা জানিয়ে ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল বললেন, শারীরিক অবস্থা কিছুটা অবনতি হওয়ায় মোশাররফকে আইসিউইতে নেওয়া হয়েছে। বর্তমান অবস্থা স্থিতিশীল। কাল (মঙ্গলবার) ডাক্তার দেখবেন, এরপর সিদ্ধান্ত হবে আইসিইউতে থাকবেন নাকি বেডে শিফট করবে।

এর আগে ২০১৯ সালে মস্তিষ্কে টিউমার ধরা পড়লে মাঠ থেকে ছিটকে পড়েন মোশাররফ রুবেল। চিকিৎসা নিয়ে প্রায় সেরে উঠলেও নতুন করে টিউমার ধরা পড়ে রুবেলের মস্তিষ্কে। এরপর মস্তিষ্কের মত স্পর্শকাতর স্থানে নতুন করে টিউমার ধরা পড়ায় শঙ্কায় পড়ে যায় রুবেলের জীবন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ৪০ বছর বয়সী এই ক্রিকেটার সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসার পর ক্রিকেটে ফেরার চেষ্টাও করেছিলেন। তবে আবারও টিউমার ধরা পড়লে থমকে যায় মাঠের পদচারণ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102