ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইসিএবি ও ইবি’র হিসাববিজ্ঞান বিভাগের মধ্যে সমঝোতা স্বাক্ষর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৫৮ বার পঠিত

অনি আতিকুর রহমান,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি- ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএবি) সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সমঝোতা সাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভাকক্ষে এ সমঝোতা সাক্ষরিত হয়। সমঝোতায় স্বাক্ষর করেন আইসিএবি’র সভাপতি শাহাদাত হোসেন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

পরে ব্যবসায় প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় সংশ্লিষ্ট বিভাগের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, আইসিএবি’র সহ-সভাপতি এন কে এ মবিন এফসিএ এবং ফৌজিয়া হক এফসিএ উপস্থিত ছিলেন।

হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মিজানূর রহমান, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক আব্দুস শাহীদ মিয়া প্রমুখ।

সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, এই চুক্তির ফলে আমাদের শিক্ষার্থীরা গ্রাজুয়েশন শেষে আইসিএবি থেকে ‘সিএ’ ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সতেরোটি কোর্সের মধ্যে চারটি কোর্সে ‘ওয়েবার’ সুবিধা পাবে। যা তাদের ডিগ্রিটি অর্জনের ক্ষেত্রে সহায়ক হবে।

উল্লেখ্য, আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102