ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইসিসির দুই কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) দুই কর্মকর্তার ওপর সাবেক ট্রাম্প প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নির্বাহী আদেশ বাতিল করেন।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, এই নিষেধাজ্ঞা অনুপযোগী ও অকার্যকর ছিল। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের অনুমোদন দেয়ায় আইসিসি-র প্রধান কৌঁসুলি ফাতৌ বেনসৌদা এবং আদালতের বিচার বিভাগের প্রধান ফাকিসো মচোচোকোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় প্রথমে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা এবং পরে যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেয় হোয়াইট হাউস।

বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আইসিসির তদন্তের পথ সুগম হলো। আইসিসি-র প্রধান কৌঁসুলি ফাতৌ বেনসৌদা আগামী জুনে চাকরি ছাড়বেন। পরে তার স্থলাভিষিক্ত হবেন ব্রিটিশ মানবাধিকার আইনজীবী করিম খান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102