ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইসিসির প্রধান প্রসিকিউটর পদে মুসলিম ব্যারিস্টার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ আইনজীবী করিম আহমেদ খান কিউসি (৫০)। এই মুসলিম ব্যারিস্টার বর্তমানে ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) যুদ্ধাপরাধের (ইউনিট্যাড) বিষয়ে জাতিসংঘের তদন্ত বিষয়ক প্রধানের দায়িত্ব পালন করছেন। খবর বিবিসির।

মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের তদন্তে বিশ্বে একমাত্র প্রতিষ্ঠান আইসিসি। এর প্রধান প্রসিকিউটর পদে সদস্যভুক্ত ১২৩ দেশের মধ্যে ভোটাভুটিতে ৭২ ভোট পেয়ে নির্বাচিত হন করিম খান। তিনি আয়ারল্যান্ড, ইতালি ও স্পেনের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে এই পদে জয়ী হন। হেগে অবস্থিত আইসিসির সদর দফতরে আগামী জুনে দায়িত্ব নেবেন এই ব্রিটিশ ব্যারিস্টার। তিনি এই পদে আগামী ৯ বছর দায়িত্ব পালন করবেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতের ১৮ বছরের ইতিহাসে করিম খান তৃতীয় প্রধান প্রসিকিউটরের দায়িত্ব পাচ্ছেন। বর্তমানে গাম্বিয়ার বিচারপতি ফাতো বেনসুদা এই পদে আছেন।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব করিম খান কিউসির এই সাফল্যে তাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইনে করিম খানের বিস্তৃত অভিজ্ঞতার মাধ্যমে জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা এবং তাদের কারণে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ন্যায়বিচার পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

করিম খান বিশ্বখ্যাত লিংকন ইন থেকে ১৯৯২ সালে বার এট ল ডিগ্রি করেন। পরবর্তীতের তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেন।

আইনজীবী হিসেবে ২৭ বছরের ক্যারিয়ারে এই মুসলিম আইনজীবী সাবেক যুগোস্লাভিয়ার যুদ্ধ এবং রুয়ান্ডার গণহত্যার সময় সংঘটিত অপরাধের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102