ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইসিসির ‘মাসের সেরা’ পুরস্কারে মনোনীত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৫৪ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের সুবাদে সেপ্টেম্বর মাসের আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ তথা মাসের সেরা খেলোয়াড় পুরস্কারে মনোনয়ন পেলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমবারের মতো এ পুস্কার জেতার হাতছানি তার সামনে।

এ পুরস্কারের জন্য জ্যোতিকে লড়তে হবে ভারতের দুই তারকা খেলোয়াড় হারমানপ্রিত কৌর ও স্মৃতি মান্ধানার সঙ্গে। তারা দুজনই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছেন। জ্যোতির মতো হারমান ও স্মৃতিও প্রথমবারের মতো মনোনয়ন পেলেন।

গত মাসে আরব আমিরাতে হওয়া বিশ্বকাপ বাছাইয়ে সব ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই আসরে দুইটি ফিফটিসহ ৪৫ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৮০ রান করেছেন জ্যোতি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৭ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫৬ রানের ইনিংস খেলে দলকে দারুণ জয় এনে দেন তিনি।

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের জন্য জ্যোতি প্রথমবার মনোনীত হলেও, বাংলাদেশ নারী দলের প্রথম নন তিনি। গত বছরের নভেম্বরে দারুণ পারফরম্যান্সের সুবাদে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আখতার।

এদিকে পুরুষ ক্রিকেটে সেপ্টেম্বর মাসে ভালো খেলার স্বীকৃতি হিসেবে প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, ভারতের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102