ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইসিসির সেরা হওয়ার দৌড়ে সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৭ বার পঠিত

আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে সাকিব আল হাসানের নাম। জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় টাইগার অলরাউন্ডারকে মনোনয়ন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরষ্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ৩ ক্রিকেটার। তারা হলেন- বাংলাদেশের সাকিব আল হাসান, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র।

ADVERTISEMENT

সাকিব মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ে সফরে ধারাবাহিক পারফরম্যান্স বিবেচনায়। একমাত্র টেস্টে ব্যাটিংয়ে সুবিধা করতে না পারলেও বল হাতে নেন ৫ উইকেট। প্রথম ওয়ানডে ৫ উইকেটসহ ৩ ম্যাচ সিরিজে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন তিনি। এক ম্যাচে খেলেন অপরাজিত ৯৬ রানের দুর্দান্ত একটি ইনিংস।

— ICC (@ICC)
August 8, 2021
এছাড়া ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের পারফরম্যান্স বিবেচনায় মনোনয়ন পেয়েছেন মার্শ ও ওয়ালশ জুনিয়র। নারী ক্রিকেট ক্যাটাগরিতে মাস সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হ্যালি ম্যাথিউস, পাকিস্তানের ফাতিমা সানা ও ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর।

আইসিসি চলতি বছরের জানুয়ারি মাস থেকে চালু করেছে মাস সেরা খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়া। মে মাসের পারফরম্যান্স অনুযায়ী এই খেতাবের জন্য মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, পরে তার হাতেই ওঠে মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার।

সাকিবকে ভোট দিতে পারেন এই লিংকে ক্লিক করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102