ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইসিসি চেয়ারম্যান নির্বাচন ডিসেম্বরে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪৯ বার পঠিত

আগামী ডিসেম্বরে নতুন চেয়ারম্যান নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘পরবর্তী চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া চলছে এবং ডিসেম্বরের প্রথম দিকেই নতুন সভাপতি পাওয়া যাবে। নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়াটি অডিট কমিটির স্বতন্ত্র চেয়ারম্যানের তত্ববধানে হচ্ছে।’

আইসিসি’র সংবিধানে বলা আছে- সংস্থাটির চেয়ারম্যান পদপ্রার্থী হতে হলে সম্ভাব্য প্রার্থীকে অবশ্যই আইসিসি’র সাবেক অথবা বর্তমান যে কোনও বোর্ড পরিচালক হতে হবে। আগামী ১৮ অক্টোবরের মধ্যে মনোনয়ন নিশ্চিত করতে হবে।

করোনাভাইরাসের মধ্যে গত ১ জুলাই টানা দুই মেয়াদ শেষে আইসিসি’র সভাপতি পদ থেকে সরে দাঁড়ান শশাঙ্ক মনোহর। এরপর এই নিয়ন্ত্রক সংস্থার অন্তবর্তীকালীন দায়িত্ব পান ইমরান খাওয়াজা।

২০১৬ সালের মে মাসে নির্বাচিত হন মনোহর। আইসিসি’র ইতিহাসে প্রথম স্বাধীন সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102