ads
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইসোলেশনে রিয়াল কোচ জিদান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৪৬ বার পঠিত

আইসোলেশনে রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। কোভিড পজিটিভ হওয়া একজনের সংস্পর্শে এসেছেন এমন সন্দেহে আপাতত আইসোলেশনে আছেন এই ফ্রেঞ্চ কিংবদন্তি। স্প্যানিশ পত্রিকা এবিসি জানিয়েছে এ খবর। যদিও রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে কোভিড পজিটিভ আসে একজনের। যদিও তার পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে সেই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন জিদান। তাই সতর্কতা হিসেবে নিজে থেকেই আইসোলেশনে চলে যান রিয়াল কোচ।

শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচ সামনে রেখে লস ব্ল্যাঙ্কোদের অনুশীলনেও ছিলেন না জিজু। এরই মধ্যে কোভিড টেস্ট করিয়েছেন রিয়াল কোচ। লা লিগার কোভিড প্রোটোকল অনুযায়ী তিন দিন আইসোলেশনে থাকার পর কোভিড নেগেটিভ সনদ নিয়ে দলের অনুশীলন বা ম্যাচে থাকতে পারবেন জিদান। লা লিগায় ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102