ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আওয়ামী লীগকে সরাতে খুব তাড়াতাড়ি সর্বোচ্চ শক্তি প্রয়োগ: আলাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬ বার পঠিত

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগকে সরাতে হলে যে পরিমাণ শক্তি প্রয়োগ দরকার, গণতান্ত্রিক পদ্ধতিতে সেই শক্তি আমরা সর্বোচ্চ প্রয়োগ করবো খুব তাড়াতাড়ি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রংপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলাল বলেন, রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে একত্র করে এই সরকার জনগণের বিরুদ্ধে যে যুদ্ধে নেমেছে সেই যুদ্ধে তাদেরকে নামিয়ে সাধারণ মানুষের গণতন্ত্র ও ভোটাধিকারের দাবি প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি আমরা দিয়েছি তা বাস্তবায়ন করবো, ইনশাআল্লাহ। সেদিন খুব বেশি দূরে নয়। অতি সন্নিকটে বলেই মনে করছি।

ডেঙ্গু প্রসঙ্গে আলাল বলেন, ডেঙ্গু জ্বরে কাঁপছে বাংলাদেশ। স্বাস্থ্যখাতে সর্বগ্রাসী দুর্নীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারি আকার ধারণ করেছে। এ বছর অতীতের সব রেকর্ড ভেঙে ডেঙ্গু মৃত্যুদূত হিসেবে আবির্ভূত হয়েছে। সংবাদমাধ্যমে ডেঙ্গুজনিত মৃত্যু এখন প্রধান শিরোনাম। সরকারের অবহেলা ও উদাসীনতায় ডেঙ্গু এখন মহামারি আকার ধারণ করেছে।

এসময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তার আগে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়কে মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102