ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আওয়ামী লীগের কর্মসূচি পাল্টাপাল্টি নয়: কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫০ বার পঠিত

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিগুলো কারও সঙ্গে পাল্টাপাল্টি নয়। এ কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী নির্বাচন পর্যন্ত প্রায় প্রতিদিনই সারা বাংলাদেশে বিভাগ, জেলা, উপজেলা, মহানগর, থানা, ইউনিয়নে প্রয়োজনে ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি থাকবে। এখানে কারও সঙ্গে পাল্টাপাল্টি নয়। এটা আমাদের কর্মসূচিরই অংশ। আমরা আমাদের কর্মসূচি পালন করছি।

মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবন মোড়ে ‘নিরাপদ সড়ক চাই’ রোড শোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

দলের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি কী জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ২০১৩-১৪ সালে বিএনপির নেতৃত্বে আগুন-সন্ত্রাস, রাস্তার পাশে গাছ কাটা, রেলস্টেশন পুড়িয়ে ফেলা, ভূমি অফিসসহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ হয়েছিল। আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে।

এর আগে মঙ্গলবার দুপুরে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যমূলকভাবে সন্ত্রাস সৃষ্টি করতে চায়। যে কারণে বিএনপির প্রত্যেকটি কর্মসূচির বিপরীতে তারা পাল্টা কর্মসূচি দিচ্ছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের আসল চরিত্র প্রকাশ পাচ্ছে। আওয়ামী লীগ একটা সন্ত্রাসের দল। তারা সন্ত্রাস সৃষ্টি করে, অস্থিতিশীল অবস্থা তৈরি করে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে চায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102