ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আওয়ামী লীগের পদ হারানো হেলেনা জাহাঙ্গীর আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪৯ বার পঠিত

বিতর্কিত কর্মকাণ্ডে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে সদ্য পদ হারানো ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীরকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময়ে বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও হরিণের চামড়া উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক ইমরান খান বলেন, র‌্যাবের একটি টিম হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়েছে।

এর আগে বারবার দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে নারী বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।

সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। সেই কারণেই আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।

গত রোববার আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102