ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীকে স্থায়ী বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

পৌরসভা নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থীকে দলীয় সকল পদ ও কর্মকাণ্ড থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

নাটোরের নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সাহেব আলীকে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আওয়ামী লীগের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকেলে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে উপজেলা আওয়মী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জরুরি সভায় জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে সাহেব আলীকে আজীবন বহিস্কার করা হয়েছে।

বহিষ্কারের প্রতিক্রিয়ায় নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিদ্রোহী মেয়র প্রার্থী সাহেব আলী জানান, আমি লোকমুখে বহিষ্কারের সংবাদ পেয়েছি। এই বহিষ্কার বিধিসম্মত হয়নি। তারা আমাকে বহিষ্কার করতে পারেন না। তারা আমাকে কারণ দর্শানোর নোটিশ না দিয়ে এবং আমার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমি সংসদ সদস্য শিমুলের প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থী। তিনি আমাকে কথা দিয়েছিলেন নলডাঙ্গা পৌর নির্বাচনে একক মেয়র প্রার্থী করবেন। আমাকে যেহেতু কাউন্সিলে সম্মানজনক কোনো পদও দেয়া হয়নি বরং ডিমোশন করা হযয়েছে। তাই আমি আওয়ামী লীগে থাকলেই কী আর না থাকলেই বা কী?’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102