ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আওয়ামী লীগ কখনো একদলীয় শাসন কায়েম করেনি: কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৭ বার পঠিত

আওয়ামী লীগ কখনো একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেনি বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘১৯৭৫ সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে যে দল গঠন করা হয়েছিল, তা একদল নয়, সেটা জাতীয় দল। সব দলের সমন্বয়ে সেটা ছিল জাতীয় দল।’

‘আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করে দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করেছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি আবারও বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দিতে চাই, তাদের দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাকশালের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত দিয়ে কৃষক শ্রমিক আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। জিয়াউর রহমান দরখাস্ত দিয়ে যে দলে যোগ দিয়েছিলেন, সেই দলকে কটাক্ষ করার কোনো অধিকার বিএনপির নেতাদের নেই।’

বিএনপি জঙ্গিবাদের ঠিকানা মন্তব্য করে তিনি বলেন, ‘আজকে সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের ঠিকানা বিএনপি। তাদের নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তি কাজ করছে। আবারও তারা আগুন সন্ত্রাসের চেষ্টা করছেন। এ অপশক্তি ও আগুন সন্ত্রাসীদের রুখতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।’

এদিকে, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারা একুশের চেতনায় বিশ্বাস করে না, তারা একাত্তরের চেতনায়ও বিশ্বাস করে না। একাত্তরের চেতনা আর একুশের চেতনা একই। যারা এ চেতনাবিরোধী, তাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। এ অপশক্তি আগুন সন্ত্রাসীদের রুখতে হবে।’

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আজকের এ দিনটি সারা দুনিয়ার ৩৫ কোটি বাংলা ভাষা-ভাষীর এক অহংকারের দিন। বিশেষ করে বাঙালি জাতির জন্য একুশে ফেব্রুয়ারি গর্বের দিন। আজকে আমাদের সবচেয়ে বড় অহংকার, পৃথিবীর সব দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। অর্থচ প্রায় ৩০ কোটি বাংলা ভাষা-ভাষী মানুষের মায়ের ভাষা, মাতৃভাষা, এ ভাষা জাতিসংঘের দাপ্তরিক স্বীকৃতি আজ পর্যন্ত পায়নি। আমরা আবারও দাবি জানাবো, জাতিসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে, এটাই আমরা আশা করছি।

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন ও সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজি, তারানা হালিম প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102