ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না: রিজভী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩৮ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দুর্বল হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ১ দফা দাবিতে সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দুই শতাধিক মুক্তিযোদ্ধা অনশন করছেন। ওই অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।

বেলা ১১টা থেকে ৫টা পর্যন্ত এ অনশন কর্মসূচি চলবে। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, জয়নাল আবদীন ফারুক, ভিপি জয়নাল আবেদীন, শাহজাদা মিয়া, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল, মুক্তযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি হাজী আবুল হোসেন প্রমুখ।

রিজভী বলেন, জনগণ অবৈধ সরকারের বিরুদ্ধে, ভোট চোরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাই তারা জনগণের ভোট ডাকাতি করার জন্য আবারও মাস্টারপ্ল্যান করছে। পুলিশ-আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গভীর রাতে, সন্ধ্যারাতে বা দিনের বেলায় ভোট ডাকাতি করতেই সংবিধানের দোহাই দিচ্ছে।

মুক্তিযোদ্ধা দলের এ অভূতপূর্ব কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধারের একদফা আন্দোলনে প্রেরণা যোগাবে বলে মন্তব্য করেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102