ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাসী: তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ২৬ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় জনগণের শক্তিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজশাহীতে আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায় মন্ত্রী এসব কথা বলেন।

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে রাজশাহী জেলা ও মহানগর শাখা যৌথভাবে এ প্রতিনিধি সভার আয়োজন করে। রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত সভায় রাজশাহী বিভাগের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল। জনগণের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ কাজ করে। আমরা সব সময় জনগণের শক্তিতে বিশ্বাসী। আমরা জনতার শক্তিতে বলীয়ান।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর ২৯ জানুয়ারির সমাবেশ রাজশাহীবাসীর জন্য আশীর্বাদ। এখনও সারা পৃথিবীতে করোনা মহামারি পুরোপুরি শেষ হয় নাই, বাংলাদেশেও এর প্রভাব রয়েছে। তাই প্রধানমন্ত্রী দেশের সব জায়গায় সমাবেশ করছেন না। তিনি রাজশাহীতে সমাবেশ করবেন, এটা রাজশাহীবাসীর জন্য আশীর্বাদ।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, গত ১৪ বছরে রাজশাহীর যে উন্নয়ন হয়েছে তাতে রাজশাহী অঞ্চল পাল্টে গেছে। এই শহরে এলে আমার মন ভরে যায়। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মাধ্যমে করেছেন। তাই ২৯ জানুয়ারির জনসভায় কোনও দাবি নয়, এটা হবে রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর একটা উপলক্ষ।

জনসভাকে উপলক্ষ করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরির আহ্বান জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শুধু জনসভার প্রচার করলে হবে না। জনসভাকে উপলক্ষ করে যেন সরকারের উন্নয়নের প্রচার হয়, এজন্য লিফলেট বিতরণ করতে হবে। গত ১৪ বছরে এই অঞ্চলে যে উন্নয়ন হয়েছে তার প্রচার করতে হবে, ১৪ বছর আগে এই অঞ্চল কেমন ছিল সেটারও যেন প্রচারণা হয় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেজন্য বিভিন্ন সংস্কৃতি-কর্মীদেরও মাঠে নামাতে হবে যেন এর মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে জনসভা একটা উৎসবে পরিণত হয়।

চট্টগ্রামে বিএনপির সমাবেশের চেয়ে আওয়ামী লীগের সমাবেশে দশগুণ বেশি মানুষের জমায়েত হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, রাজশাহীর সমাবেশেও বহু মানুষের জমায়েত হবে। এজন্য আমরা মাদ্রাসা মাঠকে বেছে নিয়েছি, যাতে আমরা দেখাতে পারি বিএনপির চেয়ে আমাদের সমাবেশে কত বেশি মানুষ হয়েছে।এসময় তিনি সমাবেশ সফল করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগের সকল নেতা-কর্মীকে নিজের এলাকায় কাজ করার পরামর্শ দেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের যৌথ সঞ্চালনায় সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সংসদ সদস্য মনসুর রহমান, ইঞ্জিনিয়ার এনামুল হক, আয়েন উদ্দিন ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার আওয়ামী লীগের সভাপতিবৃন্দ বক্তব্য রাখেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102